৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার সন্ধ্যায়।
তবে এই প্রথমবারের মতো মুম্বাইয়ের বাইরে আসামের গুয়াহাটিতে এবারের ফিল্মফেয়ার পুরস্কার প্রদান করা হয়েছে।
করণ জোহর, রণবীর সিং, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ভিকি কুশল, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, ভূমি পেন্ডেকারসহ আরো তরুণ তারকারা এ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
এদের মধ্যে অনেকেই মঞ্চে পারফর্ম করেছেন।
এ বছরের আসরে গালি বয় ছবিটি চমক দেখিয়েছে।
ছবিটির ঝুলিতে গেছে মোট ১৩টি পুরস্কার।
এর
মধ্যে রয়েছে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা সংলাপের মতো গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার।
এছাড়া সমালোচকদের পছন্দে সেরা অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে আয়ুষ্মান খুরানা, তাপসী পান্নু ও ভূমি পেন্ডেকার।
চলচ্চিত্রে অবদানের জন্য এ বছরের ফিল্মফেয়ার আসরে আজীবন সম্মাননা লাভ করেছেন নির্মাতা রমেশ সিপ্পি।
অন্যদিকে ‘এক্সিলেন্স
ইন
সিনেমা অ্যাওয়ার্ড’
পেয়েছেন অভিনেতা গোবিন্দ।
৬৫তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে চূড়ান্ত বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা তুলে ধরা হলো:
সেরা ছবি: গালি বয়
সেরা নির্মাতা: জোয়া আখতার (গালি বয়)
সেরা ছবি (সমালোচকদের দৃষ্টিতে): আর্টিকেল ১৫
(অনুভব সিনহা) ও সোনাচিড়িয়া (অভিষেক চুবে)
সেরা অভিনেতা : রণবীর সিং
(গালি বয়)
সেরা অভিনেতা (সমালোচক): আয়ুষ্মান খুরানা
(আর্টিকেল ১৫)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গালি বয়)
সেরা অভিনেত্রী (সমালোচক): আমরুতা সুভাষ
(গালি বয়)
সেরা পার্শ্ব অভিনেতা : সিদ্ধার্থ চতুর্বেদী
(গালি বয়)
সেরা সংগীত অ্যালবাম: জোয়া আখতার ও অঙ্কুর তিওয়ারি (গালি বয়)
সেরা গান: ‘আপনা
টাইম আয়েগা’র জন্য ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গালি বয়)
সেরা প্লেব্যাক শিল্পী (পুরুষ): অরিজিৎ সিং
(কলঙ্ক)
সেরা প্লেব্যাক শিল্পী (নারী): শিল্পা রাও
(ওয়ার)
সেরা নবীন নির্মাতা: আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা নবীন অভিনেতা: অভিমন্যু দোসানি
সেরা নবীন অভিনেত্রী: অনন্যা পাণ্ডে
সেরা মৌলিক চিত্রনাট্য: অনুভব সিনহা ও গৌরব সোলানকি
সেরা চিত্রনাট্য: রিমা কাগতি ও জোয়া আখতার
সেরা সংলাপ: বিজয় মরিয়া
আজীবন সম্মাননা: রমেশ সিপ্পি
এক্সিলেন্স ইন সিনেমা: গোবিন্দ
সূত্র: ইন্ডিয়া টুডে ও ডিএনএইন্ডিয়া










