জেমস বন্ড নিয়ে জোরেশোরেই এগোচ্ছে অ্যামাজন এমজিএম। গত মাসে জানা গিয়েছিল, বন্ডের নতুন সিনেমাটি পরিচালনা করবেন দেনি ভিলেনোভ। এবার জানানো হলো, নতুন বন্ড সিনেমার চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট। ব্রিটিশ এ চিত্রনাট্যকার সফল ও প্রশংসিত। তার চিত্রনাট্য থেকেই তৈরি হয়েছে পিকি ব্লাইন্ডার্স। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় সিরিজ।