আবারো বক্স অফিসে অজয় দেবগনের ম্যাজিক। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত রেইড ২ বেশ সাড়া ফেলেছে দর্শকের মাঝে। মুক্তির নয়দিনে ভারতীয় বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, রেইড ২ প্রথম সপ্তাহে ৯৫ কোটি ৭৫ লাখ আয় করেছিল ভারতীয় বক্স অফিসে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার আয় তুলে নেয় ৫ কোটি। ফলে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলে অজয়ের রেইড ২।