আজ শুরু হচ্ছে মোবাশ্বির আলম মজুমদারের চিত্রকর্মের প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’। বিকাল ৫টায় উদ্বোধন হবে এ আয়োজনের। বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় চলবে এ প্রদর্শনী। উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী। আলোচনা করবেন লেখক অধ্যাপক আবুল মনসুর ও প্রাবন্ধিক সৈয়দ আজিজুল হক। প্রদর্শনী চলবে ১০ মে, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।