এআর রহমানের গুণগ্রাহীর অভাব নেই। এর মধ্যে অভিনেত্রী শ্রুতি হাসান অন্যতম। তিনি বহু সময় এআর রহমানের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, রহমানের সঙ্গে তার প্রতিটা সাক্ষাৎ বিশেষ হয়ে উঠেছে। তিনি এআর রহমানের কাজ দ্বারা অনুপ্রাণিত। সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে কথোপকথনে বিষয়টি উঠে এসেছে।
শ্রুতি হাসান বলেন, ‘আমার স্বভাব হলো যাদের শিল্প আমার পছন্দ হয়, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকি।’ কিন্তু এআর রহমানের ক্ষেত্রে বিষয়টা অন্য রকম। শ্রুতি হাসান তাকে খুব শান্ত ও একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এআর রহমান স্যারের সঙ্গে দেখা হওয়ার সময় আমি চিন্তিত ছিলাম। কিন্তু দেখা গেল, তিনি অন্য রকম মানুষ। তিনি আসলে সহজ ও অসাধারণ একজন ব্যক্তি। এটাই তার ব্যাপারে আমার সবচেয়ে ভালো লেগেছে।’
শ্রুতি হাসান বড় হয়েছেন এআর রহমানের সংগীত শুনে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি তার করা সংগীত শুনেই বড় হয়েছি। এরপর তার সঙ্গে দেখা হওয়ার পর বুঝেছি তার সংগীতের রহস্য।’
এদিকে শ্রুতি হাসান ও এআর রহমান একসঙ্গে বেশকিছু প্রজেক্টে কাজ করেছেন। এর মধ্যে কাদালিক্কা নেরামিল্লাইয়ের ‘ইটস আ ব্রেক আপ দা’ ও এমটিভি আনপ্লাগডের ‘রানঝা রানঝা’ অন্যতম। এ জিনিসগুলো শ্রুতির অভিনয় ও সংগীত প্রতিভার পরিচয় বহন করে। খুব বেশি গান করেননি শ্রুতি। অভিনয়েই বেশি মনোযোগী তিনি। সম্প্রতি কাজ করছেন লোকেশ কনগরাজের ‘কুলি’তে।
সূত্র: বলিউড হাঙ্গামা










