সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হবু স্ত্রীর ছবি শেয়ার করেছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান।

আজ শনিবার (৪ জানুয়ারি) সারা দিন ফেসবুক সরব ছিল তাহসানের বিয়ের খবর নিয়ে। সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে তাহসান নতুন একটি ছবি শেয়ার করে ক্যাপশনে গানের কথা জুড়ে দেন।

তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

তার মানে তাহসান নিশ্চিত করেছেন রোজা আহমেদের সঙ্গে তিনি ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা শুভেচ্ছা ও ভালোবাসা জানান। শুভেচ্ছা জানান বিনোদন জগতের অনেকেই। কেউ কেউ এমনো লিখেছেন, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’