তাকে ‘লিডারশিপ ইন সিনেমা অ্যাওয়ার্ড’ দেয়া হবে। ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদান এবং গভীরভাবে ভারতীয় শেকড়নির্ভর গল্পকে বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছে দেয়ার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। গত কয়েক বছরে ‘কানতারা’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ঋষভ শেঠি ভারতের অন্যতম স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। উপকূলীয় কর্ণাটকের ঐতিহ্য, লোককথা ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে কেন্দ্র করে তার নির্মিত গল্পগুলো শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শককেও গভীরভাবে স্পর্শ করেছে। পৌরাণিক উপাদান, বিশ্বাস, প্রকৃতি ও মানবিক আবেগকে দৃষ্টিনন্দন চলচ্চিত্রভাষায় একসূত্রে গেঁথে ঋষভ শেঠি দেখিয়েছেন, স্থানীয় সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত গল্পও বৈশ্বিক আবেদন সৃষ্টি করতে পারে।