মার্কিন গায়িকা জিল সোবুল মারা গেছেন। গত বৃহস্পতিবার মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় ৬৬ বছর বয়সী গায়িকার। এ সংগীতশিল্পী ও গীতিকারের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকারের এক নিবেদিত কর্মী। তিনি সারা জীবন ন্যায়ের পক্ষে লড়েছেন। তার সঙ্গে কাজ করা ছিল দারুণ উপভোগ্য।’ সূত্র ও ছবি বিবিসি