এপ্রজন্মের গুণী ও মেধাবী নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্। তার নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। এটি চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। দীর্ঘ চার বছরের জার্নির শেষ দুটি পর্ব এ সপ্তাহের শেষ প্রান্তে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন বান্নাহ্। নাটকটির গল্প ভাবনা পরিচালকের। রচনা করেছেন মোসাব্বের হোসেইন মুঈদ। চারটি সিজনে মোট ৮৮ পর্ব প্রচারের মধ্য দিয়ে ধারাবাহিকটির প্রচার শেষ হবে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, বাপ্পী আশরাফ, প্রত্যয়, মাহিমা, রিয়া বর্মন, তানজিম হাসান অনিক, রায়হান খান, রাশেদ ইমরানসহ অর্ধ শতাধিক নবীন-প্রবীণ শিল্পী। নাটকটি প্রযোজনা করেছেন ইয়েন। যেহেতু চলতি সপ্তাহেই নাটকটির প্রচার শেষ হবে। তাই পরিচালক বান্নাহ্ র উদ্যোগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বদমাইশ পোলাপাইনের শিল্পী ও কুলাকুশলীরা এক স্মৃতিচারণা মূলক আড্ডায় অংশ নিয়েছিলেন। এ আড্ডায় বান্নাহ্ বলেন, ‘মূলত আমার এ নাটকের দর্শক ছিল স্কুল-কলেজের বাচ্চারা। একদিন তারা স্কুল কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, চাকরি করবে। তখন ফেলে আসা দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আমার এ নাটকের কথা মনে করবে। আবেগে হয়তো কেউ কেউ কেঁদেও ফেলবে। নির্মাতা হিসেবে এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালো লাগার। আমি মনে করি এটা আমার নির্মাতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক, যা আমাকে যুগের পর যুগ দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে।’
শেষ হচ্ছে বান্নাহ্র নাটক ‘বদমাইশ পোলাপাইন’
এপ্রজন্মের গুণী ও মেধাবী নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্। তার নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’।










