আজ থেকে প্লাটফর্মটিতে দেখা যাবে বাংলায় ডাবিংকৃত মাইক্রোড্রামা ‘অচেনা অতিথি’। এটি দীপ্ত প্লেতে প্রচার হওয়া পঞ্চম মাইক্রোড্রামা। জিন হাওইয়ানের সঙ্গে জিয়ান শির বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙে যায়। কারণ জিয়ান শির অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগ। জিন হাওইয়ান অত্যন্ত দুর্ব্যবহার করে জিয়ান শিকে রাস্তায় বের করে দেয়। দুর্ঘটনার কবলে পড়ে জিয়ান শি। এ ঘটনার পাঁচ বছর পর ছেলে জিয়ান শিংচেনকে নিয়ে শহরে ফেরে জিয়ান শি। এভাবেই কাহিনী এগিয়ে চলে। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির টিম। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। প্রজেক্ট ডিরেক্টর শাকিলুর রহমান সম্পদ, আহমেদ ইমতিয়াজ সাব্বির।