বলিউডে আসছে আনন্দ এল রাই পরিচালিত নতুন হরর কমেডি সিনেমা ‘নয়ি নভেলি’। এতে অভিনয় করছেন ইয়ামি গৌতম ও কৃতি শ্যানন। পুরাণভিত্তিক এক নারী চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে সিনেমার গল্প, যেখানে আধুনিক জীবনের সংঘাতের সঙ্গে মিশেছে হাস্যরস ও ভৌতিক উপাদান। সিনেমাটির শুটিং শুরু হবে উত্তর ভারতে চলতি বছরের ডিসেম্বরে। এটি মুক্তি পাবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে।