দর্শকের পছন্দের ওটিটি সিরিজ স্ট্রেঞ্জার থিংস। এর শেষ এপিসোড মুক্তি পায় বুধবার। মুক্তির পর পরই কিছুক্ষণের জন্য থেমে যায় নেটফ্লিক্স। দর্শকের চাপ নিতে পারেনি এর সার্ভার। তবে এবার বেশি সমস্যা হয়নি। মিনিট খানেক বন্ধ ছিল স্ট্রিম। কয়েকবারের রিফ্রেশেই পুনরায় চলতে শুরু করে স্ট্রেঞ্জার থিংস।