এবার সামাজিক মাধ্যমে সিনেমা সম্পর্কিত একটি বার্তা প্রকাশ করে সে আগ্রহে নতুন মাত্রা যোগ করলেন খোদ নির্মাতা।
নিজের পেজে সিনেমার একটি কনসেপ্ট পোস্টার প্রকাশ করে রাফী জানান, দীর্ঘদিন ধরে তারা নীরবে কাজ চালিয়ে গেছেন, লক্ষ্য ছিল দর্শকের জন্য একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করার। তার ভাষায়, ‘এতদিন আমরা আড়ালে কাজ করেছি। চেষ্টা করেছি একটা ছবি বানাতে, যেটা আপনাদের সম্পূর্ণ নতুন এক্সপেরিয়েন্স দেবে। এখন ধীরে ধীরে সবকিছু আন্ধার থেকে আলোয় আসবে আপনাদের সামনে। আন্ধারের যাত্রা শুরু হতে যাচ্ছে। আপনারা সঙ্গে আছেন তো?’
প্রকাশিত পোস্টারে দেখা যায়, রাতের নির্জন এক পথের ধারে আলোকিত একটি দোকান আর পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের একটি জিপ। নিচে বড় অক্ষরে লেখা ‘ANDHAR’, তার নিচে আরেকটি লাইনে লেখা ‘THE JOURNEY BEGINS’। পোস্টটি প্রকাশের পর পরই ভক্ত ও নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা, মন্তব্যের ঘরে অনেকেই শুভকামনা জানানোর পাশাপাশি টিজার-ট্রেলারের অপেক্ষায় থাকার কথা লেখেন।










