২০১৮ সালে মুক্তি পায় ‘সাঞ্জু’। রাজকুমার হিরানী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেন রণবীর কাপুর। এরপর তাদের একত্রে দেখা যায়নি। ২০২৬ সালে তাদের জুটির ফেরার কথা একজন অ্যাথলিটের বায়োপিক নিয়ে। কিন্তু সিনেমাটি পেছাল। হিরানী এবার দাদাসাহেব ফালকের বায়োপিক নির্মাণ করছেন আমির খানকে প্রধান চরিত্রে রেখে। রণবীরও তার ‘রামায়াণ’ নিয়ে ব্যস্ত। এ জুটি ২০২৭ সালে ফিরতে পারে।