খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। পরবর্তী সময় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার। পরবর্তী সময় গত বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
লাইফ সাপোর্টে চিত্রনায়িকা অঞ্জনা
খ্যাতিমান চিত্রনায়িকা অঞ্জনা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। গত বছরের ডিসেম্বর থেকেই জ্বরে আক্রান্ত হন তিনি।










