স্কুইড গেম নিয়ে ঝড় চলছে বিনোদন দুনিয়ায়। সেই সঙ্গে গুঞ্জনও কম নেই নেটফ্লিক্সের সিরিজটিকে ঘিরে। এমনই একটি প্রচারণা ছিল স্কুইড গেমের পরবর্তী কিস্তিতে চমক হিসেবে থাকবেন অস্কারজয়ী হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপিও। তবে নেটফ্লিক্স থেকে দাবি করেছে এ গুঞ্জন কেবলই গুজব।
এর আগে গণমাধ্যম ওএসইএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, লিওনার্দো ডিক্যাপ্রিও স্কুইড গেমের তৃতীয় সিজনে অভিনয় করবেন। সেখানে লেখা হয়, ‘শুটিংটি গোপনীয়তার মধ্যে ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। লিওনার্দোর চরিত্রটি ছিল ছোট এবং সব চরিত্রের বিস্তারিত তথ্য কঠোরভাবে গোপন রাখা হয়েছিল, যাতে স্পয়লার এড়ানো যায়।’ তবে নেটফ্লিক্সের প্রতিনিধি বলেছেন, এমন গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা। স্কুইড গেমের তৃতীয় সিজনে লিওনার্দো ডিক্যাপ্রিওর হাজির থাকার প্রতিবেদনও ভিত্তিহীন।
স্কুইড গেমের তৃতীয় সিজনের প্রিমিয়ার হবে চলতি বছরেই। সিরিজের ভক্তদের জন্য এটা সুখবর। নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেমের দ্বিতীয় সিজন মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় সাত কোটি ভিউ পেয়েছে। স্ট্রিমিং প্লাটফর্মটির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি দেখা প্রথম সপ্তাহের রেকর্ড। একই সঙ্গে সিরিজের তৃতীয় সিজনের জন্যও বিশেষ টিজার পোস্টার উন্মোচন করেছে নেটফ্লিক্স। পোস্টারে ইয়ং হি, রেড লাইট, গ্রিন লাইট গেমের আইকন দেখা গেছে। এছাড়া স্কুইড গেমের দ্বিতীয় সিজন সমাপ্তির পর ক্রেডিট দৃশ্যে নতুন রোবট চরিত্র চুল সুর পোস্টারে প্রদর্শিত হয়েছে। স্কুইড গেম সিরিজের গল্প আবর্তিত হয়েছে দক্ষিণ কোরিয়ায় একটি গোপন প্রতিযোগিতা নিয়ে।
সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস










