মূল গল্পে ক্রুজ একজন কৃপণ ও একাকী বৃদ্ধ। কারো সঙ্গেই তার সদ্ভাব নেই। কেউ তাকে পছন্দও করে না। বড়দিনের আগে তাকে ঘিরে কিছু ঘটনা ঘটে। এ বৃদ্ধের চরিত্রে জনির লুক এরই মধ্যে সামনে এসেছে। সিনেমাটি পরিচালনা করেছেন টি ওয়েস্ট। এ সিনেমার মাধ্যমে আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘এটা অসাধারণ একটা সিনেমা। চরিত্রটা আমার জন্য একেবারেই আলাদা। আমি ডিকেন্সের এ গল্প খুবই পছন্দ করি, একদম ছোটবেলা থেকে। এবার টি ওয়েস্টের পরিচালনায় নিজেই সে চরিত্র করছি।’