হলিউডের বর্ষীয়ান অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘স্টার ট্রেক’ সিরিজে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ারের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান প্যাট্রিক স্টুয়ার্ট। তার মৃত্যুর খবর অভিনেতার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, কিছুদিন ধরে অ্যালঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াই করছিলেন তিনি। ১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্মগ্রহণ করেন প্যাট্রিক স্টুয়ার্ট। দারিদ্র্যপীড়িত পরিবেশে বেড়ে ওঠা এ অভিনেতার অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় মাত্র ১২ বছর বয়সে। শেকসপিয়রের নাটকের সঙ্গে পরিচয়ের পর অভিনয়কে জীবনের অংশ করে নেন তিনি। ১৮ বছর বয়সে অভিনয়জীবন শুরু করেন প্যাট্রিক।
মারা গেছেন হলিউড অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট
‘স্টার ট্রেক’ সিরিজে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রে অধ্যাপক চার্লস জেভিয়ারের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান প্যাট্রিক স্টুয়ার্ট।










