করোনাভাইরাস মহামারীর মধ্যে টেলিভিশন অনুষ্ঠানগুলোর প্রযোজনা স্থগিত করা হয়েছে। দর্শকদের বিনোদন দেয়ার জন্য সেলিব্রিটিরা তাদের অনুষ্ঠানগুলো অনলাইনে প্রচার করছেন। জিমি ফ্যালন, জিমি কিমেল এবং এলেন ডি জেনারিসসহ আরো অনেক বিখ্যাত টেলিভিশন উপস্থাপক তাদের অনুষ্ঠানের ভার্চুয়াল পর্ব উপস্থাপন করছেন। এ তালিকায় সর্বশেষ যোগ দিয়েছে আমেরিকান আইডল। জনপ্রিয় এ রিয়েলিটি শো, তাদের প্রথম ভার্চুয়াল পর্বটি ২৭ এপ্রিল প্রচার করেছে।

সাধারণ পর্বের মতোই ভার্চুয়াল পর্বটির উপস্থাপনা করেছিলেন রায়ান সিক্রেস্ট, যেখানে বিচারক এবং প্রতিযোগীরা ওয়েবক্যামের মাধ্যমে একত্র হয়েছিল। অনুষ্ঠানটিতে তিনজন বিচারপতি লিওনেল রিচি, লুক ব্রায়ান ও কেটি পেরি উপস্থিত ছিলেন। চলমান স্বাস্থ্য সংকটের প্রতি সম্মান রেখে হ্যান্ড স্যানিটাইজারের বিরাটাকার কস্টিউম পরে উপস্থিত হয়েছিলেন কেটি। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে কেটি নিজের প্রেগনেন্সির কথা জানান। তিনি

বলেন, এ অভিজ্ঞতাটি তিনি কখনই ভুলতে পারবেন না।

কেটি পেরির পোস্ট করা ভিডিও ক্লিপটিতে দেখা যায় তিনি স্যানিটাইজারের পোশাক পরে থালাবাসন ধুচ্ছেন। তার পোশাকের পুরো অংশ জুড়ে লেখা ছিল ‘আমেরিকান আইডল ইনস্ট্যান্ট মিউজিক স্যানিটাইজার’। ভিডিওটিতে তিনি আমেরিকান আইডলের অনলাইন পর্বের সময়সূচি উল্লেখ করে সবাইকে ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দেন।

কেটি পেরি বতর্মানে প্রেমিক অরল্যান্ডো ব্লুমের সঙ্গে অবস্থান করছেন। ২০১১ সাল থেকে তাদের সম্পর্কটি ভাঙাগড়ার মধ্য দিয়ে চলছিল এবং সম্প্রতি তারা পরবর্তী বড় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেন। এ বছরের ভালোবাসা দিবসে তাদের বাগদান সম্পন্ন হয়েছে এবং কেটি তার ইনস্টাগ্রামে বাগদানের হীরার আংটির ছবিও প্রকাশ করেছিলেন।

 সূত্র: পিংকভিলা