৮ ঘণ্টার বেশি কাজ করবেন না—এমন সিদ্ধান্তে অনড় রয়েছেন দীপিকা পাড়ুকোন। এ শর্তের কারণে একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন তিনি, এমনকি ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়াল থেকেও। বিষয়টি নিয়ে বিতর্ক চললেও দীপিকা বলেন, ‘অনেক পুরুষ তারকা ৮ ঘণ্টা কাজ করেন বা সপ্তাহ শেষে কাজ করেন না, তবু প্রশ্ন ওঠে না। কিন্তু একজন নারী এ দাবি করলেই বিতর্ক শুরু হয়।’