অভিনেতা রানা দাগুবতির ক্যারিয়ারে যুক্ত হলো নতুন অধ্যায়। এ অভিনেতাকে ফিচার করা হয়েছে রেসলম্যানিয়ায়। ভারতীয় অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম, যাকে এখানে ফিচার করা হলো। তাকে রীতিমতো নিমন্ত্রণ করে প্রথম সারিতে বসানো হয় সম্মানিত অতিথি হিসেবে। ডব্লিউডব্লিউর এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হয়েছে কোটি কোটি দর্শকের জন্য। ছবি: ইন্ডিয়া টুডে