‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিওতে বছর চারেক আগে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। এবার নারী দিবসে বাংলা গান নিয়ে এলেন তিনি। প্রকাশ্যে নিয়ে এসেছেন ‘বড় লোকের বেটি’ গানের ভিডিও। কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে গানটির বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন ও সিজি।
বাংলা গান নিয়ে এলেন জ্যাকলিন
‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিওতে বছর চারেক আগে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।










