এপ্রজন্মের দর্শকপ্রিয় জুটি নিলয়-হিমি। গত ঈদে এ জুটির মহিন খান পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি ছিল আলোচনায়। এ জুটির আরো কিছু নাটক এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়ে বেশ আলোচনায় চলে এসেছে। যার মধ্যে ইমরান হাওলাদারের ‘খাল কেটে কুমির’, মাহমুদ হাসান রানার ‘সামার ভ্যাকেশন’, সোহেল হাসানের ‘পাহারাদার’, মহিন খানের ‘অকর্মা’ নাটকগুলো উল্লেখযোগ্য। তবে এ জনপ্রিয় জুটির সর্বশেষ প্রকাশিত দর্শকপ্রিয় নাটক হচ্ছে ‘ছেলেটা পাগল পাগল’। নাট্যনির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ছেলেটা পাগল পাগল’ প্রযোজনা করেছেন মো. জামাল হোসেন। ১১ এপ্রিল ‘রঙ্গন এন্টারটেইনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘রাফাত ভাইয়ের লেখা এ নাটকের গল্পটা খুব ভালো। রাফাত ভাই নির্মাতা হিসেবেও খুব ভালো। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি নাটকটির ভালো সাড়া পাব।’ হিমি বলেন, ‘এবারের ঈদে আমার ও নিলয় ভাইয়ের বেশকিছু ভালো ভালো গল্পের নাটক প্রচার হয়েছে. তার মধ্যে ছেলেটা পাগল পাগল নাটকের প্রতিও দর্শকের বেশ আগ্রহ বাড়ছে। ধন্যবাদ রাফাত ভাইকে, ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’
নিলয়-হিমির ‘ছেলেটা পাগল পাগল’
এপ্রজন্মের দর্শকপ্রিয় জুটি নিলয়-হিমি। গত ঈদে এ জুটির মহিন খান পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি ছিল আলোচনায়।










