মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সিনেমা পুতুলনাচের ইতিকথা। পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। কুসুম চরিত্রে জয়া আহসান ও শশী চরিত্রে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। সিনেমাটি প্রদর্শিত হবে রট্যারডাম চলচ্চিত্র উৎসবে। আগামী ৩০ জানুয়ারি শুরু হবে রটারডাম চলচ্চিত্র উৎসব। এতে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে পুতুলনাচের ইতিকথা।