আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলীরাজ। সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়। গত ২৯ জুন রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে শিল্পীর হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়।