এরই মধ্যে দর্শকের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অভিনেতা পার্থ শেখ। অভিনয়ে যতই দিন যাচ্ছে নাটকের চরিত্র অনুযায়ী নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। সফলও হয়েছেন। সাম্প্রতিক সময়ে কাজের ব্যস্ততা বেড়েছে এ অভিনেতার। জুটি হিসেবে পার্থর সঙ্গে অভিনেত্রী নওবা তাহিয়াও দর্শকের কাছে পেয়েছেন বেশ গ্রহণযোগ্যতা। দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠা এ জুটিকে নিয়ে পরিচালক সেলিম রেজা এর আগে ‘শেষের তুমি’, ‘যে প্রেম হারায় দূরে’ ও ‘মিথ্যে কাব্যের ফুল’ নাটকগুলো নির্মাণ করেছেন। যার মধ্যে শেষের তুমি ও যে প্রেম হারায় দূরে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ দুই নাটকেই পার্থ ও নওবার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য সেলিম রেজা আবারো পার্থ নওবাকে নিয়ে নির্মাণ করেছেন আরো একটি নতুন নাটক। নাম ‘তোমার গল্পে আমি’। নাটকটি রচনা করেছেন শেষের তুমি নাটকেরই রচয়িতা জান্নাত আরা ফেরদৌস মিলা। যিনি মূলত সেলিম রেজার হাত ধরে নাট্যকার হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন। ‘তোমার গল্পে আমি’তে পার্থ অভিনয় করেছেন রেহান চরিত্রে, নওবা অভিনয় করেছেন জেনি চরিত্রে। পরিচালক সেলিম রেজা বলেন, ‘পার্থ নিঃসন্দেহে একজন ভার্সেটাইল অভিনেতা। এখন তো অভিনয়ে আরো বেশি সিরিয়াস। নওবা রোমান্টিক গল্পে দুর্দান্ত।’ তোমার গল্পে আমিতে কাজ করা প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘সেলিম ভাইয়ের নির্দেশনায় যতগুলো নাটকে অভিনয় করেছি, প্রতিটি কাজই এক কথায় অসাধারণ। বিশেষত আমার বেশি ভালো লেগেছে শেষের তুমি। সর্বশেষ দুটি নাটক মিথ্যে কাব্যের ফুল, তোমার গল্পে আমিও সুন্দর গল্পের নাটক। সহশিল্পী হিসেবে নওবা ভীষণ স্বাচ্ছন্দ্যতার। আগের চেয়ে অভিনয়ে তার ম্যাচিউরিটি এসেছে। যদি অভিনয়ে আরো সিরিয়াস হয়, তাহলে আমার বিশ্বাস আগামীতে আরো ভালো করবে।’ নওবা তাহিয়া বলেন, ‘পার্থ ভাই ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে তিনি এক কথায় অসাধারণ। অভিনতা হিসেবেও দারুণ। তার সঙ্গে অভিনয়টা আমি ভীষণ উপভোগ করি। সেলিম ভাই ভীষণ ধৈর্যশীল একজন পরিচালক। মাথা ঠাণ্ডা রেখে তিনি পুরো কাজটা নামান, যার আউটপুট খুব ভালো হয়। গত দিনের কাজগুলো তারই প্রমাণ।’
পার্থ-নওবার ‘তোমার গল্পে আমি’
এরই মধ্যে দর্শকের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন অভিনেতা পার্থ শেখ।










