শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’ এবার আসছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। এরই মধ্যে আইস্ক্রিনে শুরু হয়েছে সিনেমার প্রচারণা। ফার্স্টলুক পোস্টারের পর গেল সপ্তাহে প্রকাশ করা হয়েছে প্রায় ১ মিনিটের একটি টিজার, যেখানে অ্যাকশন ও প্রেমকাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক।