উঠতি অভিনেতা সায়র নিয়োগী। মানিকগঞ্জের ছোট শহর থেকে উঠে আসা তরুণ এ অভিনেতা বড় পর্দায় নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকেই সিনেমা দেখার শখ থেকে শুরু তার অভিনয়ের প্রতি ভালোবাসা। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়ার পেছনে তার বিশ্বাস মানুষ এমন কাজ করবে, যা তাকে আনন্দ দেয় এবং নিজেকে খুঁজে পেতে সাহায্য করে। এরই মধ্যে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন, শেষ করেছেন দুটি সিনেমার শুটিং এবং ‘উপকূল-২০২৫’ নামে একটি ডকুমেন্টারি ফিল্মেও অংশ নিয়েছেন। বর্তমানে ‘দেনা-পাওনা’ ও ‘খুশবু’ নামে দুটি মেগা সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং নতুন দুটি সিনেমার কাজের প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে একটি বড় বাজেটের সিনেমাও রয়েছে। ওয়েব সিরিজ, টেলিভিশন, থিয়েটার বা সিনেমা—মাধ্যম যা-ই হোক, তার কাছে অভিনয়ই প্রধান কাজ। বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খানকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন তিনি, যার সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার যাত্রায় তাকে প্রেরণা দিয়েছেন। প্রতিদিন তিন-চারটি সিনেমা দেখে নতুন নতুন গল্প ও চরিত্রের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখেন। ভবিষ্যতে নিজেকে পিরামিডের শীর্ষে এক শক্তিশালী পাথরের মতো অবস্থানে দেখতে চান সায়র নিয়োগী। তার এ দৃঢ় সংকল্প ও পরিশ্রম তাকে বাংলাদেশের শোবিজ অঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা।
বড় পর্দার স্বপ্নপূরণে সায়র নিয়োগী
উঠতি অভিনেতা সায়র নিয়োগী। মানিকগঞ্জের ছোট শহর থেকে উঠে আসা তরুণ এ অভিনেতা বড় পর্দায় নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকেই সিনেমা দেখার শখ থেকে শুরু তার অভিনয়ের প্রতি ভালোবাসা।










