শিল্পীর ভাষ্য অনুযায়ী, গানটি মানুষের অন্তরের অনুভূতি, জীবনের নিঃশব্দ সংগ্রাম এবং ছোট ছোট আশা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে।

ভিডিওচিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহেদী হাসান সোহান। পরিচালনা করেছেন ইয়াছির আরাফাত এবং চিত্রগ্রহণ করেছেন ইমরানুজ্জামান সোহাগ। নির্মাতাদের মতে, ভিডিওটি সংবেদনশীল গল্প আকারে সাজানো হয়েছে।

গানটির গীত, সুর ও কণ্ঠ দিয়েছেন আলফাজ আহমেদ নিজেই। বণিক বার্তাকে সকাল বলেন, ‘শাসক’ আমার শিল্পীজীবনের নতুন অধ্যায়ের সূচনা, যা আমার নিজস্ব ভাবনা ও সৃজনশীলতার প্রথম প্রকাশ।

গানটি আলফাজ আহমেদ সকালের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে প্রকাশিত হবে। শিল্পীর আশা, এ গানের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে তার ভাবনা ও শিল্পের নতুন সংযোগ তৈরি হবে।