ডুনের নির্মাতা দেনি ভিলেনোভকে বেছে নিল অ্যামাজন এমজিএম। গতকাল জানানো হলো জেমস বন্ডের নতুন সিনেমা পরিচালনা করবেন ভিলেনোভ। সিনেমার নির্বাহী প্রযোজক তানিয়া লাপয়েন্তে। এছাড়া প্রযোজক হিসেবে থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেম্যান। দেনি অ্যামাজন-এমজিএমকে ধন্যবাদ জানিয়েছেন তাকে এ সম্মান দেয়ার জন্য। তবে বন্ডের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো রহস্য।