কমেডি, থ্রিলার, আর স্টিভেন স্পিলবার্গের একটি ক্লাসিক— সব মিলিয়ে নেটফ্লিক্সের সেপ্টেম্বর তালিকাটি একেবারে জমজমাট। চলুন এক নজরে জেনে নিই চলতি মাসে নেটফ্লিক্সের অবশ্যই দেখার মতো ১২ সিনেমা, সিরিজ ও টিভি শো—

১. ই টি দ্য এক্সট্রা-টেরেসট্রিয়াল

স্টিভেন স্পিলবার্গের বিখ্যাত এই সিনেমাটি মাসের শুরুতেই নেটফ্লিক্সে এসেছে। ১৯৮২ সালের এই চলচ্চিত্রে হেনরি থমাস ও ড্রু ব্যারিমোর অভিনীত এক বালক অদ্ভুত এক এলিয়েনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে এবং মানবতার অনেক কিছু শেখে।

সাইন্স ফিকশন এই সিনেমাটি নেটফ্লিক্সে এসেছে ১ সেপ্টেম্বর।

২. শ্রেক

পুরো শ্রেক ফ্র্যাঞ্চাইজি এসেছে নেটফ্লিক্সে। ডিসেম্বর ২০২৬-এ আসছে ‘শ্রেক ৫’, আর তার আগে ভক্তরা আবার উপভোগ করতে পারবেন ওগর শ্রেকের হাস্যরসাত্মক সব অভিযাত্রা।

কমেডি ফ্যান্টাসি এই ফ্র্যাঞ্চাইজি এসেছে ১ সেপ্টেম্বর।

৩. ওয়েডনেসডে, সিজন ২, পার্ট ২

দ্বিতীয় সিজনের প্রথম ভাগের ক্লিফহ্যাঙ্গার শেষে ভক্তরা এখনো উৎকণ্ঠায় অপেক্ষা করছে ওয়েডনেসডে'র নতুন অধ্যায়ের জন্য। জেনা ওর্তেগার অভিনয়ে অ্যাডামস পরিবারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সদস্যের গল্প জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে।

হরর জনরার সিরিজটির সিজন ২, পার্ট ২ নেটফ্লিক্সে এসেছে ৩ সেপ্টেম্বর

৪. লাভ কন রিভেঞ্জ

২০২২ সালে আলোড়ন তোলা ‘দ্য টিন্ডার সুইন্ডলার’-এর ধারাবাহিকতায় এবার আসছে প্রতারণার শিকার এক নারীর প্রতিশোধের গল্প। সিসিলি ফিয়েলহয় এবার অন্য ভুক্তভোগীদের সঙ্গে মিলে প্রতারকদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবেন।

এই ক্রাইম ডকুমেন্টারিটি নেটফ্লিক্সে আসবে ৫ সেপ্টেম্বর।

৫. একেএ চার্লি শিন

২০১১ সালে অভিনেতা চার্লি শিনের প্রকাশ্য ভেঙে পড়ার কাহিনি আবার আলোচনায়। এই ডকুমেন্টারিতে শিন নিজেই বলবেন তার গল্প। থাকছে ডেনিস রিচার্ডস, কন্যা লোলা শিন এবং নির্মাতা চাক লরির সাক্ষাৎকারও।

ডকুমেন্টারিটি আসবে ১০ সেপ্টেম্বর।

৬. বিউটি ইন ব্ল্যাক সিজন ২

টাইলার পেরির তৈরি এই হিট শো ফিরে আসছে দ্বিতীয় সিজন নিয়ে। দুই নারীর জটিল জীবন, পরিবার, ভালোবাসা আর বিপদে ঘেরা নাটকীয় গল্প আরও নতুন মোড় নেবে।

বিউটি ইন ব্ল্যাক টিভি সিরিজের সিজন ২ আসবে ১১ সেপ্টেম্বর।

৭. দ্য রং প্যারিস

মিরান্ডা কসগ্রোভ অভিনীত এই রোমান্টিক কমেডিতে এক তরুণী ভুল করে পৌঁছে যায় প্যারিস এবং জড়িয়ে পড়ে এক রিয়েলিটি শো-এর প্রেমকাহিনিতে।

রোমান্টিক কমেডি দ্য রং প্যারিস নেটফ্লিক্সে আসবে ১২ সেপ্টেম্বর।

৮. ব্ল্যাক র‍্যাবিট

জুড ল আর জেসন বেটম্যান অভিনীত দুই ভাইয়ের গল্প—যাদের বিরোধ পারিবারিক ব্যবসা ঘিরে, যার সঙ্গে জড়িত নিউইয়র্কের আন্ডারওয়ার্ল্ড।

এই সাইকোলজিক্যাল মিনি ড্রামা সিরিজটি আসবে ১৮ সেপ্টেম্বর।

৯. হাউজ অব গিনেস

গিনেস বিয়ার তৈরির ঐতিহাসিক যাত্রার কাহিনি নিয়ে এই নতুন সিরিজ, যেটি নির্মাণ করেছেন

‘পিকি ব্লাইন্ডারস’-এর স্রষ্টা স্টিভেন নাইট।

হাউজ অব গিনেস আসবে ২৫ সেপ্টেম্বর।

১০. ওয়েওয়ার্ড

টোনি কোলেট অভিনীত এই মিনি সিরিজ কিশোর সংশোধনাগার ও তথাকথিত থেরাপি ক্যাম্পগুলোর ভয়াবহ বাস্তবতা উন্মোচন করবে।

কানাডিয়ান-ব্রিটিশ মিনি সিরিজটি আসবে ২৫ সেপ্টেম্বর।

১১. রুথ অ্যান্ড বোয়াজ

বাইবেলের প্রাচীন প্রেমকাহিনি আধুনিক রূপে হাজির হচ্ছে জর্জিয়ায়। প্রেম, পরিবার আর বিশ্বাসের গল্পে অভিনয় করেছেন সেরায়াহ ও টাইলার লেপলি।

সিনেমাটি নেটফ্লিক্সে আসবে ২৬ সেপ্টেম্বর।

১২. টেন থিংগস আই হেইট আবাউট ইউ

৯০-এর দশকের আইকনিক রোম-কম, যেখানে জুলিয়া স্টাইলস আর হিথ লেজার অভিনীত এই গল্পে শেক্সপিয়ারের ‘টেমিং অব দ্য শ্রিউ’-এর আধুনিক রূপ দেখা যায়।

টেন থিংগস আই হেইট আবাউট ইউ সিনেমাটি আসবে ২৮ সেপ্টেম্বর।

এগুলো ছাড়াও আরো অনেক সিনেমা ও সিরিজ যোগ হবে চলতি সেপ্টেম্বরে। নেটফ্লিক্সের কোন সিনেমা ও সিরিজটি আপনার তালিকায় প্রথমে?