ফলে দর্শক সহজেই বিদেশী সিনেমা, সিরিজ উপভোগ করতে পারেন। এবার চ্যানেলটিতে শুরু হলো নতুন ড্রামা সিরিজ রাজপ্রাসাদের লু জেন। এটি প্রচার হচ্ছে ঈদের দিন থেকে। দেখা যাচ্ছে শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ ও রাত ৮টা ৩০ মিনিটে।
সিরিজটি মূলত ঐতিহাসিক গল্প থেকে নির্মিত। চীনের উত্তর চি রাজবংশের প্রেক্ষাপটে এর গল্প। এতে আছে লু জেন নামে এক নারীর সংগ্রামের গল্প। তিনি এক শিক্ষিত ও প্রতিভাবান তরুণী। তিনি জোরপূর্বক বিয়ে থেকে পালিয়ে রাজপ্রাসাদে একজন দাসী হিসেবে যোগ দেন। প্রাসাদে তার সাক্ষাৎ হয় রাজপুত্র গাও ঝানের সঙ্গে এবং তাদের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসা।
রাজপ্রাসাদের কঠিন রাজনীতি, সম্রাজ্ঞী লু ও রাজপুত্র গাও ইয়ানের ষড়যন্ত্র সত্ত্বেও লু জেন তার বুদ্ধিমত্তা, সাহস ও মৃৎশিল্পে পারদর্শিতার মাধ্যমে ধাপে ধাপে অগ্রসর হতে থাকেন। রাজপুত্র গাও ঝানের গোপন সমর্থনে তিনি প্রাসাদের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হন চীনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে।
সিরিজটি নারীর ক্ষমতায়ন, রাজনীতি ও প্রেমের এক অনন্য মিশ্রণ, যা ঐতিহাসিক কল্পনার আবহে দর্শককে মুগ্ধ করে তোলে।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। লু জেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শারমিন মৃত্তিকা। গাও ঝান চরিত্রে আহমেদ ইমতিয়াজ সাব্বির, সম্রাজ্ঞী লৌ চরিত্রে জয়শ্রী মজুমদার লতা, গাও ইয়ান চরিত্রের জন্য সাইফুল ইসলাম সিহাব, হুয়ান ইয়ুন চরিত্রে ফাতেমাতুজ জোহরা ইভা, লৌ শাংশি চরিত্রে পর্ণা মিটিল্ডা কস্তা, ওয়াং শাংয়ি চরিত্রের জন্য মুক্তা মজুমদার, ইয়ানলু চরিত্রে জিয়াউর রহমান জ্যোতি, ঝং সাহেব চরিত্রে এস আর সম্পদ ও শেন বি চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন নাহিদা আক্তার নিশা।









