সংগীতশিল্পী সেলেনা গোমেজ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। আর তার সঙ্গে আছেন বেনি ব্ল্যাংকো। তারা গাঁটছড়া বেঁধেছেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গত শনিবার বিয়ে করলেন দুই তারকা। একই দিন সেলেনা গোমেজ ইনস্টাগ্রামে তাদের ছবি পোস্ট করেছেন। এছাড়া আছে পোলারয়েড ও ফিল্ম ফুটেজ।
দীর্ঘদিনের সম্পর্ক এ দুই তারকার। গোমেজ আর ব্ল্যাংকোর প্রথম দেখা হয়, তখন সেলেনার বয়স ১৭ বছর। উইজার্ডস অব ওয়েভারলি প্লেস দিয়ে তখন নাম হচ্ছে সেলেনার। সে সময়ে সংগীত প্রযোজক ও গীতিকার বেনজামিন জোসেফ লেভিনের (ইনিই বেনি ব্ল্যাংকো নামে পরিচিত) সঙ্গে সেলেনার একটি সাক্ষাতের ব্যবস্থা করেন তার মা। সেলেনার ক্যারিয়ারে সহযোগিতার জন্য এ কাজ করেন তিনি। এর পরই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং তারা একসঙ্গে অনেক কাজ করেন। ২০১৫ সালে সেলেনা গোমেজের রিভাইভাল অ্যালবামে দুটি ট্র্যাক প্রযোজনা করেন বেনি। এরপর ২০১৯ সালে ব্ল্যাংকোর প্রজেক্টে আসেন সেলেনা। ২০২৩ সালে তারা আবার সেলেনার সিঙ্গেল সুন অ্যালবামে একত্রে কাজ করেন।
দীর্ঘদিনের সম্পর্ককে পরিণতি দিলেন বেনি ও সেলেনা। তাদের এ যুগলবন্দিতে আনন্দ প্রকাশ করেছেন হলিউডের তারকারা।
সূত্র: ভ্যারাইটি










