উৎসবের ‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে ১৫টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে সিনেমাটি, জানিয়েছেন এর পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত। এ খবরের প্রতিক্রিয়ায় সুমিত বলেন, ‘চলতি বছরের এ উৎসবে পেড্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচির মতো বিশ্বখ্যাত নির্মাতাদের পাশাপাশি প্রদর্শিত হবে অবিনাশ বিক্রম শাহ ও চুকো এসিরির মতো পরিচালকদের কাজও।’ বিশ্বজুড়ে সুনাম কুড়ানো এসব সিনেমার সঙ্গে একই পর্দায় ‘মাস্টার’ দেখানো হবে জেনে আনন্দিত তিনি। সুমিত বলেন, ‘এ অর্জন সিনেমার পুরো কাস্ট ও কলাকুশলীদের। তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের অক্লান্ত পরিশ্রম ও ডেডিকেশনের কারণে সিনেমাটি আজ বিশ্বমঞ্চে এভাবে ঘুরে বেড়াচ্ছে।’ আগামী ৬-২৩ আগস্ট চলবে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে ‘মাস্টার’ সিনেমার দুটি প্রদর্শনী রয়েছে—৭ ও ১১ আগস্ট।
মেলবোর্ন উৎসবে সুমিতের ‘মাস্টার’
অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) নির্বাচিত হয়েছে বাংলাদেশী সিনেমা ‘মাস্টার’।










