ঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত সিনেমা ‘কানতারা’। ২০২২ সালে মুক্তি পাওয়া এ সিনেমার প্রিকুয়াল ‘কানতারা চ্যাপ্টার ওয়ান’। সিনেমাটি মুক্তির নয়দিনে ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ৩৬০ কোটি রুপি। সারা বিশ্ব থেকে আয় করেছে ৫০০ কোটি রুপির বেশি। ভেঙেছে রজনীকান্ত অভিনীত ‘কুলি’র রেকর্ড। দশম দিনের অর্ধেক শেষে সিনেমাটি ১২ কোটি রুপি আয় করেছে।