বুধবারের আর্লি অ্যাকসেস প্রদর্শনীসহ প্রিভিউ শো থেকে সিনেমাটি আয় করেছে ৭ কোটি ২০ লাখ ডলার। এর মধ্য দিয়ে এটি প্রিভিউ আয়ের ক্ষেত্রে সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ড ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে। ২০১৯ সালে মুক্তির আগে বৃহস্পতিবারের প্রিভিউ শো থেকে এন্ডগেম আয় করেছিল ৬ কোটি ডলার। দুই সুপারহিরো চলচ্চিত্রের তুলনায় দেখা যায়, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহান্তে ৩৫ কোটি ৭০ লাখ ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছিল। একই সঙ্গে বিশ্বব্যাপী প্রথম সপ্তাহান্তেই ছবিটির আয় দাঁড়ায় ১২০ কোটি ডলার, যা এখনো অন্যতম সেরা উদ্বোধনী আয়ের নজির।
অন্যদিকে সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর উদ্বোধনী সপ্তাহান্তে ২৬ থেকে ২৮ কোটি ডলার আয়ের লক্ষ্য রয়েছে।










