৫ ডিসেম্বর আসছে ‘পুষ্পা টু’। সিনেমাটির প্রচারণা চলছে। সে সূত্রেই আল্লু অর্জুন জানালেন, তিনি কখনো হিন্দি সিনেমায় অভিনয় করতে চাননি। আল্লু বলেন, ‘আমি বেড়ে উঠেছি চেন্নাইয়ে। হিন্দির সঙ্গে আমার তেমন পরিচয় নেই। হিন্দিতে অভিনয় তাই আমার জন্য কঠিন।’ কিন্তু সংগীতকার দেবী শ্রী প্রসাদ আল্লুকে এ বিষয়ে সহায়তা করার কথা বলেছেন।