ভ্যানিটি ফেয়ারের কভার স্টোরিতে এসেছেন পেদ্রো প্যাসকেল। তাকে নিয়ে কমবেশি সব সহ-অভিনেতাই তার প্রশংসায় পঞ্চমুখ। এর মধ্যে আছেন রবার্ট ডাউনি জুনিয়রও। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায়। এ সিনেমায় অভিনয় করতে গিয়েই প্যাসকেলের সঙ্গে সরাসরি কাজ করেছেন ডাউনি জুনিয়র। কাজের অভিজ্ঞতা নিয়ে প্যাসকেল তেমন কিছু বলেননি, তবে রবার্ট তার ভূয়সী প্রশংসা করেছেন।
রবার্ট বলেন, ‘প্যাসকেল খুব ধীরস্থিরভাবে কাজ করেন। কিন্তু তার কাজের ধারা স্বস্তি দেয়। তাকে দেখেই ইন্ডাস্ট্রির প্রতি আমার আত্মবিশ্বাস ফিরে এসেছে।’
এ কথার প্রত্যুত্তরে প্যাসকেল বলেন, ‘আসলে রবার্ট খুবই ভালো মানুষ। তাই তিনি খুব দ্রুতই অন্যের প্রশংসা করতে পারেন।’ মূলত রিড রিচার্ডস চরিত্রে অভিনয় করছেন প্যাসকেল। এ চরিত্রের জন্য তাকে বেছে নেয়ার সময় নানা ধরনের কথা উঠেছিল। তার বয়স বেশি, দাড়ি কামাতে হবে ইত্যাদি বলা হচ্ছিল। ডাউনি জুনিয়র এ সবই জানতেন। জেনেও তিনি প্যাসকেলের প্রশংসা করেছেন, এটা প্যাসকেলের জন্য বড় বিষয়।
এর আগে ভেনেসা কির্বি বলেছিলেন, ‘তার মধ্যে তেমন কোনো অহংকার নেই। তিনি নিজেকে নিজের মতো করে উপস্থাপন করেন। আপনি সহজেই তাকে ভরসা করতে পারবেন কারণ তিনি চাতুর্য রাখেন না।’
এছাড়া ভ্যানিটি ফেয়ারের কভার স্টোরির সূত্রে বেলা র্যামসেও পেদ্রো প্যাসকেলের প্রশংসা করেছেন। তারা একসঙ্গে অভিনয় করেছিলেন এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’-এ। তিনি বলেন, ‘ইন্টারনেটে তার সম্পর্কে অনেক নেতিবাচক কথা শোনা যায়। আমার ইচ্ছা করে এসব থেকে তাকে দূরে রাখি। তাকে নিয়ে এখনো ঠিকভাবে আলোচনা শুরুই হয়নি। তিনি আরো বড় কিছুর দাবিদার।’
সূত্র: ভ্যারাইটি










