অভিনয় ছেড়ে অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। রেডিও টাইমসের বরাত দিয়ে ১৫ এপ্রিল খবরটি জানিয়েছে দ্য গার্ডিয়ান। সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেন, ‘আমি যখনই বলি অভিনয় ছেড়ে দেব, তখন আমার পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি অভিনয় ছেড়ে দেয়ার বিষয়ে সিরিয়াস। জীবনে আরো অনেক কিছু করতে চাই।’