নির্মাতা সুজিত সরকারের সিনেমায় শাহরুখ খান অভিনয় করছেন এমন গুঞ্জন উঠেছে। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে শাহরুখকে দেখা গেছে সুজিত সরকারের সঙ্গে। তবে তারা কোনো সিনেমা না, একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া শাহরুখ এখন ব্যস্ত ‘কিং’ নিয়ে। এ সিনেমা শুরুতে সুজয় ঘোষের নির্মাণ করার কথা থাকলেও পরিচালক বদলেছেন শাহরুখ।
সুজিতের সিনেমায় শাহরুখ?
নির্মাতা সুজিত সরকারের সিনেমায় শাহরুখ খান অভিনয় করছেন এমন গুঞ্জন উঠেছে।










