প্রিন্স রোমান পিকিউর রচনা ও পরিচালনায় নির্মিত নাটক পড়তে আমার ভাল্লাগে না। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় মুখ আরশ খান ও তাসনুভা তিশা। টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে নিয়মিত দেখা যায় এ জুটিকে।

নাটকটি নিয়ে নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান, নাটকের নাম শুনে মনে হতে পারে, হয়তো একটি মিষ্টি প্রেমের গল্প। কিন্তু না, আদতে এটি একটি বোধের গল্প। আমাদের সমাজ ব্যবস্থায় শোষণ ও নিপীড়নের যে চর্চাগুলো এখনো বিদ্যমান, সে রকম একটা দিকের ইঙ্গিত করা হয়েছে। চালচুলোহীন শূন্য পকেটের জীবন কতটা দুর্বিষহ কিংবা একজন মানুষের নিয়ন্ত্রণহীন রাগ-ক্ষোভ-জেদ অন্যের কতখানি ক্ষতির কারণ হতে পারে, সে বিষয়গুলোও ফুটে উঠেছে।

নাটকটির দর্শক প্রতিক্রিয়া নিয়ে প্রিন্স রোমান পিকিউ বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। আসলে গল্পটি জীবনঘনিষ্ঠ হওয়ায় বেশির ভাগ মানুষই তা রিলেট করতে পারছেন এবং অনেকেই চাচ্ছেন এর দ্বিতীয় পার্ট আসুক। সব মিলিয়ে দর্শকের উচ্ছ্বাস আমাকে বেশ আশাবাদী করেছে। আমার নির্মিত নাটকের গল্পগুলো বেশির ভাগ সময়ই জীবনঘনিষ্ঠ হয়ে থাকে। হয়তো সামনে এমন গল্পের সংখ্যা আরো বাড়বে।’

পড়তে আমার ভাল্লাগে না নাটকটি দেখা যাচ্ছে ‘নাটক বাড়ি’র ইউটিউব চ্যানেলে। আরশ খান ও তাসনুভা তিশা ছাড়াও এ গল্পে অভিনয় করেছেন শিবা শানু, সাবিহা জামান, হিন্দোল রায়, পারভেজ সুমনসহ আরো অনেকেই।