আশির দশকের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী লনি অ্যান্ডারসন। জনপ্রিয় টিভি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-তে ‘জেনিফার মার্লো’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ চরিত্র করে দর্শক মহলে দারুণভাবে সমাদৃত হয়েছিলেন। রোববার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লনি। তার বয়স ছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।