ঋষভ শেঠি পরিচালিত সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’। সিনেমাটি মুক্তির পাঁচদিনে সারা বিশ্ব থেকে ৩৫০ কোটি রুপির মতো আয় করেছে। যেকেনো দিনই এটি ৪০০ কোটি রুপি পার করে ফেলবে। অগ্রিম বুকিংয়ে গড়পড়তা সূচনা হলেও সিনেমাটি দর্শকের ইতিবাচক রিভিউয়ের কারণে অল্প সময়ে এত আয় করতে পেরেছে।