প্রথমবার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। তার অভিনয় এরই মধ্যে নজর কেড়েছে সিনেপ্রেমীদের। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, প্রাইম ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তাদের আসন্ন মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার ‘দলদল’-এর ট্রেলার, যা প্রকাশের পর পরই ভূমির অভিনয় সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা চরিত্রে অভিনয় করছেন তিনি।