আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে তৌসিফ-তটিনী অভিনীত নাটক ব্রেকিং নিউজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরোজ শাওন এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী তটিনী।

নাটকের গল্পে দেখা যাবে, ইফতি (তৌসিফ মাহবুব) দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার নামে অপহরণ, প্রতিষ্ঠান দখল, টেন্ডারবাজি, এমনকি খুনের মতো বড় বড় অপরাধের অভিযোগ থাকলেও প্রশাসনের কাছে সে অধরা। ইফতি খুব চতুর এবং সবসময় সুটেড-বুটেড থাকে। তার গ্যাংয়ের সদস্যরাও নিজেদের পরিচয় গোপন রেখে কাজ করে।

অন্যদিকে মারিয়া মম (তটিনী) একজন নির্ভীক ক্রাইম রিপোর্টার। সে দেশের স্বনামধন্য চ্যানেল ‘নিউজ সেভেন’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘ক্রাইমওয়াচ’-এর সঞ্চালক। এভাবেই ইফতি ও মারিয়া মমের গল্পে এগিয়ে চলে নাটকটি।