ইমরান হাশমী অভিনীত সিনেমা আওয়ারাপান। এর সিকুয়াল আসছে। অনেকদিন ধরেই আলোচনায় আছে সিনেমাটি। এবার জানা গেল এরই মধ্যে ব্যাংককে শুটিং শুরু করেছেন নির্মাতারা। সিনেমার প্রযোজক বিশেষ ভাট এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তবে কতদিনের মধ্যে সিনেমার শুটিং শেষ হবে জানা যায়নি। তবে সিনেমাটি ২০২৬ সালের ৩ এপ্রিল মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছে।

২০০৭ সালে মুক্তি পায় আওয়ারাপান। মোহিত সুরি পরিচালনা করেন সিনেমাটি। ইমরান হাশমীর সঙ্গে এ সিনেমায় অভিনয় করেন শ্রেয়া শরণ, আশুতোষ রানা, আশীষ বিদ্যার্থী প্রমুখ। ১৮ বছর পর আসছে এর সিকুয়াল। গত বছর ইমরান হাশমীর ৪৬তম জন্মদিনে সিনেমাটির ঘোষণা দেয়া হয়। পরিচালক বদলে গেছে। আওয়ারাপান টু পরিচালনা করছেন নিতিন কক্কর।