এপ্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ফোক গান গেয়ে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি। যে কারণে ফোক গানের প্রতি তার আলাদা এক ভালো লাগা রয়েছে। তবে একজন পেশাদার সংগীতশিল্পী হিসেবে যখন বাংলাদেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেন, তখন মূলত আধুনিক গানই বেশি গাইতেন। তবে লুইপা নতুন করে শুরু করলেন স্টেজ শোয়ে ফোক গান। এখন টিভি শো ও রেকর্ডেড ভার্সনেও লুইপা ফোক গান গেয়ে থাকেন। যে কারণে তার গানে গানে ব্যস্ততা আগের চেয়ে বেশ বেড়ে গেছে। এরই মধ্যে আরটিভির ফোক স্টেশন সিজন সিক্সের জন্য লুইপা এ ফোক স্টেশনেরই পরিচালক নূর হোসেইন হীরার পরিচালনায় ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু গানটি গেয়েছেন। গানটির সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ (আল আমিন)। ইউটিউবে গানটি প্রকাশের পর অভূতপূর্ব সাড়া পাচ্ছেন লুইপা। অনেক শ্রোতা-দর্শকই তার কণ্ঠে এ গানের প্রশংসাও করছেন। যে কারণে দারুণ অনুপ্রাণিত হচ্ছেন লুইপা। তিনি বলেন, ‘যেহেতু ছোটবেলায় আমি ফোক গান গেয়ে জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছিলাম, তাই এখন আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও মনোযোগ দিচ্ছি। কারণ দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্টেজ শোয়ে ফোক গান গাওয়ার অনুরোধ আসে। শ্রোতা-দর্শকের অনুরোধের কথা মাথায় রেখেই এখন ফোক গান করছি নিয়মিত। এরই মধ্যে কয়েকটা লাইভ শোও করেছি ফোক গানের। ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু গানটি আমি আগেও বিভিন্ন শোয়ে গেয়েছি। যে কারণে হীরা ভাই যখন আমাকে একটি ফোক গান গাইবার কথা বললেন, তখন আমি এ গানই বেছে নিই। গানটির কথা ও সুর আমারই মন কাড়ে, শ্রোতাদেরও হয়তো তাই। খুব সুন্দর সংগীতায়োজন হয়েছে। সব মিলিয়ে পুরো আয়োজনটিই আমার কাছে ভালো লেগেছে।’
নতুন করে লুইপা গাইলেন ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’
এপ্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। ফোক গান গেয়ে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিলেন তিনি।










