‘কিল বিল’খ্যাত অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। গত বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মালিবুর বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। অভিনেতার বোন ভার্জিনিয়া ভ্যারাইটিকে একটি বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আমার ভাই মাইকেল মঞ্চ ছেড়ে চলে গেছেন। সে ছিল বজ্র ও মখমলের মতো। দুষ্টুমি-কোমলতায় মোড়ানো একজন কবি, একজন বাবা, একজন ছেলে, একজন ভাই।’