বর্তমানে দিল্লি ক্রাইমের তৃতীয় মৌসুম নিয়ে প্রস্তুতি নিচ্ছেন রসিকা। আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত। দর্শকের মধ্যে বিদ্যমান গুঞ্জন নিয়ে তিনি বলেন, ‘মানুষের নানা রকম ধারণা থাকে। যে কারো কোনো কিছু ধারণা রাখার অধিকার আছে। কখনো সে ধারণার পক্ষে কাজ করতে পারে, কখনো নাও করতে পারে। ব্যাপারটি নিয়ে তো কিছু করা যাবে না।’
রাসিকা মনে করেন, অভিনয়শিল্পীরা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। মানুষ কী ধারণা করল, সেটা প্রায়ই ভাবার সময় বা সুযোগ ঘটে না। তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের ধারণা থাকে। আমি এসবের হিসাব রাখি না। কখনো কখনো অভিনয়শিল্পী জানতেই পারেন না যে কী তার পক্ষে কাজ করেছে আর কী করেনি। কত কিছুই তো থাকে নিয়ন্ত্রণের বাইরে। আমি এ ধরনের উপাধি পাওয়া নিয়ে সমস্যা অনুভব
করি না।’
রাসিকার জন্য কাজই তার পরিচয়। তিনি বলেন, ‘আমি কাজ নিয়ে একেবারেই অনিরাপত্তা বোধ করি না। আসলে কখনো কখনো কেউ যদি “ওটিটি কুইন” তকমা লাগাতে চায়, সেটা তো খুব ভালো। তাতে কোনো সমস্যা দেখি না আমি।’
রাসিকা বিশ্বাস করেন যে তার ওটিটি প্রজেক্টগুলোর জন্য যে ভালোবাসা তিনি পান, তা কোনো প্রেক্ষাগৃহে মুক্তির মতোই গুরুত্বপূর্ণ। মির্জাপুর সিরিজের তৃতীয় সিজনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘মির্জাপুরের দর্শকের সঙ্গে আবারো যুক্ত হতে পারা সত্যিই খুব আনন্দের ছিল। সিরিজের প্রতি যথেষ্ট আস্থাশীল ও কৌতূহলী। কাজের জন্য আমরা যে ভালোবাসা পাই, তা খুবই আসক্তিকর।’
সূত্র: বলিউড হাঙ্গামা










