সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক। রাজনীতি থেকে শুরু করে সমাজের সব শ্রেণী-পেশার মানুষ শোক জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শোকবার্তায় ভরে উঠেছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। সাবেক এ প্রধানমন্ত্রীর প্রয়াণে দেশের কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিক বার্তাকে জানিয়েছেন শোক প্রতিক্রিয়া—

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা (যারা বাংলা ভাষাভাষী, যারা স্বাধীনতার পর থেকে দেশকে নিজের করে নিয়েছি, তাদের সবার পক্ষ থেকে) বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মৃত্যু আমাদের দেশের জন্য একটি বড় দুঃখজনক ঘটনা। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার মৃত্যু একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা আমাদের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে। আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং তিনি যে গণতন্ত্রের জন্য সারাজীবন চেষ্টা করেছেন, সেই সত্যিকারের সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক—এটাই আমার কামনা।